Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তেঁতুলিয়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 12:25 AM পড়তে ১ মিনিট
তেঁতুলিয়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ জাবেদ আলী নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে। গত বৃহস্পতিবার রাত অনুমা সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের দায়িত্বরত এস.আই মো: আসাদুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ তেঁতুলিয়া বাজার থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত যুবক অনেক দিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক দ্রব্য কিশোর ও যুবকদের মাঝে বিক্রি করত। গোপন সংবাদের মাধ্যমে  গত বৃহস্পতিবার তাকে হাতে নাতে থেকে আটক করা হয়। এব্যাপারে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

তেঁতুলিয়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার