Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী নিহত ১

BN DESK
13 March 2024, 04:52 PM পড়তে ১ মিনিট
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী নিহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) সকাল অনুমান সাড়ে ৭ টায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাগলিডাঙ্গীহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অতুল বর্মন (৫৫)। পেশায় পাথর শ্রমিক। সে ঠাকুরগাঁও জেলার ভূল্লি থানার লাউখুতি গ্রামের শহিনী বর্মনের ছেলে। কয়েক মাস বাড়ি ভাড়া নিয়ে পাথর সাইটে শ্রমিকের কাজ করত।

এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর মালবাহী ট্রাকটি ভারতে চলে গেছে এবং ইজিবাইকও পালিয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) এ খবর লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী নিহত ১

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার