Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ

BN DESK
14 February 2024, 06:43 PM পড়তে ১ মিনিট
তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি সরকারি খাস জলমহাল ডাহুক নদীতে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে সাথে নিয়ে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রলিগুলো জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন মো. ফজলে রাব্বি।

এবিষয়ে তিনি বলেন, সরকারি খাস জলমহাল ডাহুক নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন এবং পরিবহনের সময় নদীতে অবস্থানকৃত ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে এবং জব্দকৃত ট্রাক্টর ট্রলিগুলোর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ

B
BN DESK | 14 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার