Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

থমকে আছে ঠাকুরগাঁওয়ের ৪২ ভূমি অফিসে সেবা

BN DESK
03 September 2026, 11:25 PM পড়তে ১ মিনিট
থমকে আছে ঠাকুরগাঁওয়ের ৪২ ভূমি অফিসে সেবা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সার্ভার সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস গুলো। জেলার ৪২টি ইউনিয়ন ভূমি অফিসে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন কার্যক্রম। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

সরেজমিনে সদর উপজেলার জামালপুর ও রায়পুর ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখা যায়, করদাতারা দীর্ঘ সময় অপেক্ষা করেও ফিরে যাচ্ছেন খালি হাতে। সার্ভার না থাকায় কোনো লেনদেন সম্ভব হচ্ছে না। রায়পুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম বলেন, “গত ১০-১৫ দিন ধরে সার্ভার কখনো কাজ করে, কখনো একেবারে বন্ধ হয়ে যায়। এতে শুধু সাধারণ মানুষই নয়, আমরাও প্রতিদিন হয়রানির শিকার হচ্ছি।”

কাচনাতুলি এলাকার বাসিন্দা সাইরুল ইসলাম বলেন, “আমি জমির রেজিস্ট্রির জন্য খাজনার রশিদ নিতে গত এক সপ্তাহ ধরে অফিসে যাওয়া-আসা করছি। কিন্তু সার্ভার না থাকায় রশিদ পাচ্ছি না, রেজিস্ট্রিও আটকে আছে। এতে আমি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”

শহরের পৌরসভা ও আকচা ইউনিয়ন নিয়ে গঠিত ভূমি অফিসের দায়িতপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ হোসেন জানান, “প্রতিদিন প্রচুর মানুষ আসে, কিন্তু তাদের কাউকেই সেবা দিতে পারছি না। মিউটেশন তো বন্ধই, খাজনাও জমা হচ্ছে না। ফলে সরকারও রাজস্ব হারাচ্ছে। শুধু আমাদের অফিস থেকেই প্রতি মাসে চার-পাঁচ লাখ টাকা আয় হতো, সেটিও এখন বন্ধ।”

কৃষক আবু হাসনাত রাব্বি ক্ষোভের কথা জানিয়ে বলেন, “গত ৫-৬ দিন ধরে আসছি খাজনা দিতে। কিন্তু ফিরে যেতে হচ্ছে। সরকারকে কর দিতে এসেও যখন সেবা পাওয়া যায় না, তখন হতাশ লাগে।” বিষয়টি নিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে কথা হলে তিনি বলেন, “সার্ভার সমস্যার কথা আমরা অবগত এবং তা সমাধানে সর্বোচ্চ গুরুত্বে কাজ করছি। মূলত কেন্দ্রীয় সার্ভারের কারিগরি জটিলতার কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

থমকে আছে ঠাকুরগাঁওয়ের ৪২ ভূমি অফিসে সেবা

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার