Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

BN DESK
13 March 2026, 05:28 AM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : মাত্র ১০ মিনিটের ঝড়ে লালমনিরহাটে লন্ডভন্ড হয়েছে তিস্তার চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি, দোকানপাটসহ অন্যন্য বেশ কিছু অবকাঠামো। এছাড়াও কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চল গোবর্ধন স্পার বাঁধ এলাকায় আঘাত হানে এই ঝড়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, ভোররাতে সেহরি খাওয়ার সময় হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। প্রবলবেগে ঝড়বৃষ্টি শুরু হয়। মাত্র ১০ মিনিট তাণ্ডব চালায় ঝড়। এতে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়। বড় বড় গাছ উপড়ে পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে ঘরের আসবাব ও দোকানের মালামাল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। দিনভর বিদ্যুৎ সরবরাহ লাইন সচল করতে কাজ করে বিদ্যুৎ বিভাগ।

ঝড়ে কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। আলু, তামাক, মিষ্টিকুমড়া, ভুট্টাসহ নানান জাতের সবজিখেত পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। আলুক্ষেতে বৃষ্টির পানি জমে আলু সংগ্রহে বিড়ম্বনায় পড়েছেন চাষিরা।

আলু তুলে অনেকেই ক্ষেতেই রেখেছিলেন। সেসব আলু এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যেসব ক্ষেতে পানি জমেছে এবং আলু উঠাতে সময় লাগবে এমন ক্ষেতের আলুতে দাগ আসার শঙ্কা করছেন চাষিরা। আলুর মন্দা বাজারে দাগযুক্ত আলুর ক্রেতা থাকবে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

কৃষক আরমান বলেন, চরাঞ্চলের প্রতিটি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু, তামাক আর ভুট্টাখেত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এনিয়ে কথা হলে মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান মতি বলেন, ‘সেহরির সময় হঠাৎ ঝড় ওঠে। এতে আমাদের ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি, দোকানপাট লন্ডভন্ড হয়েছে। আপাতত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এদিকে দুপুরে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার