Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি : পরীমণি

BN DESK
10 October 2025, 04:52 PM পড়তে ১ মিনিট
দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি : পরীমণি

বিনোদন ডেস্কঃ  বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস চেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়নও। বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়কে সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। অপু বিশ্বাসকে ফোড়ন কেটে পরীমণি লিখেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুক পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমনি দিদির নাম উল্লেখ করেননি। তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। সেই অপু এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি : পরীমণি

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার