Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের কাহারোলে কে বা কারা রাস্তার গাছ কেটে নিয়ে গেছে

BN DESK
04 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের কাহারোলে কে বা কারা রাস্তার গাছ কেটে নিয়ে গেছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে কে বা কারা রাস্তার গাছ কেটে নিয়ে গেছে। জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচি মৌজার ভাষাহার পুকুরপাড় থেকে বিভিন্ন প্রজাতির ২৩ টি গাছ কে বা কারা গত ২২ মে রাতের আঁধারে কেটে নিয়ে যায়।

গাছ কাটা বিষয়ে ডাবোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জয়নাল আবেদীনের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি গত ২৪ মে জানতে পারি কে বা কারা রাস্তার গাছগুলো কেটে নিয়ে গেছে এবং আমি নিজেই সরেজমিনে গিয়ে দেখতে পাই, উক্ত রাস্তার ইউক্যালিপটাস গাছসহ বিভিন্ন প্রজাতির ২৩ টি গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে নিয়ে গেছে।

এদিকে আজ শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: আনারুল ইসলামের সঙ্গে এই প্রসঙ্গে কথা হলে তিনি জানান, আমাকে ২/৩ দিন পূর্বে স্থানীয় সংবাদ কর্মীরা এ ব্যাপারে অবগত করেছেন। কিন্তু গাছগুলো আমাদের দপ্তরের আওতায় রোপণকৃত নয় বলে দাবি করেছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগের কাগজ-পত্র এলে তা তদন্ত করে দেখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের কাহারোলে কে বা কারা রাস্তার গাছ কেটে নিয়ে গেছে

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার