Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের কাহারোলে ভাঙা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

BN DESK
03 September 2026, 11:20 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের কাহারোলে ভাঙা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে কালভার্ট ভেঙে যাওয়ায় জনসাধারণ, পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর মাঝাপাড়া (সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হতে সুন্দরপুর কাচারী বাজার ও বাগপুর) পাকা সড়কের উপর নির্মিত কালভার্টটির একপাশে ভেঙে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকার জনসাধারণ, পথচারী, স্কুল-কলেজ, মাদ্রাসা, ছাত্র-ছাত্রী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টটির পাশ দিয়ে নিত্যদিন চলাচল করছে।

ইউনিয়নের দ্বীপনগরের স্থানীয় বাসিন্দা মো: সহিদুল ইসলাম, মো: আব্দুল খালেক, প্রদীপ কুমার রায় সহ অনেকেই জানান, ওই সড়কে কালভার্টটি অতি পুরাতন হওয়ার ফলে অনেক দিন আগেই একপাশের অংশ ভেঙে গিয়ে এখন শুধু রডগুলো বের হয়ে আছে। কালভার্টটি ভেঙে যাওয়ায় এই এলাকার মানুষজনের পাকা সড়কটি দিয়ে চলাচলে চরম অসুবিধায় পড়তে হচ্ছে।

শুধু ছাত্র-ছাত্রী বা যানবাহন নয় এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকায় কৃষকদের উৎপাদিত ফসলাদিসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয়ে থাকে। কালভাটর্টি ভেঙে বড় গর্ত হওয়ায় জমির ফসলাদি নিয়ে দূর দিয়ে ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হয়। দ্বীপনগর মাঝাপাড়া পাকা সড়কে ভাঙা কালভার্ট ভাঙার বিষয়ের গত ৭ জুলাই’ ২৫ সংশ্লিষ্ট সুন্দরপুর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: তসলিম উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই সড়কের উপর ভেঙে যাওয়া কালভার্টটির বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

এদিকে একই দিনে ভাঙা কালভার্ট প্রসঙ্গে অত্র উপজেলার উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এই প্রতিনিধিকে জানান, বিষয়টি আমাকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান । তবে অতি দ্রুত ভেঙে যাওয়া কালভার্টটি সংস্কার বা মেরামত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের কাহারোলে ভাঙা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার