Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল ওই এলাকার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার