Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:30 AM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা অর্থ এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাট থানায় এক প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, গত শনিবার গভীর রাতে উপজেলার নুরপুর গ্রামের মাহাবুবুল আলম শিপন এর বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি শাহীওয়াল গাভী গরু ও প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত রোববার ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) আহনাফ তাহমিদের একটি দল অভিযান চালিয়ে প্রথমে উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মুন্নাকে (২৮) শনাক্ত করে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা উপজেলার সিংড়া দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাওসার ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। কাওসার ইসলাম পূর্বেও রংপুর জেলার পীরগঞ্জ থানায় দস্যুতার মামলা ও ঘোড়াঘাট থানায় ট্রান্সফরমার চুরির মামলায় জড়িত ছিল। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করাকালীন চুরি করা গরু সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুর হাটে ৯৫ হাজার টাকায় দু’টি গরু বিক্রি করে টাকা ভাগ করে অবশিষ্ট ৬০ হাজার টাকা তার কাছে বলে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আরও তিন সহযোগীকে থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আরও তিন সহযোগী উপজেলার শেখালীপাড়া গ্রামের মৃত জাহিদ মোল্লার ছেলে সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আল রাহিদ আপন (২৫) ও বেলওয়া নয়নদিঘি এলাকার ফারুক ইসলামের ছেলে ফাহিম ইসলাম (২৫)। এসময় তাদের কাছে থাকা গরু চুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও অর্থ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাদমান, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) আহনাফ তাহমিদসহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ভবিষ্যতেও চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সবধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশ্বাস প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার