Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও ব্যবসায়ীরা

BN DESK
08 October 2025, 03:58 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও ব্যবসায়ীরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা। ঘোড়াঘাট থানা সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে প্রায় নিয়মিত দেখা মিলছে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলের খালি বোতল। এতে এলাকার সচেতনমহল এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সরেজমিনে ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রায়ই আশেপাশের বাঁশ বাগান, বাজারের গলি, ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক খালি বোতল দেখা যায়। অথচ স্থানটি থানা থেকে মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত। তারা আরও জানান, ফেনসিডিল ছাড়াও ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদক সেবন ও বিক্রি বেড়ে গেছে এখানে।

স্থানীয় পুরাতন বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই এসব খালি বোতল চোখে পড়ছে। রাতে মাদকসেবীরা মাদক সেবন করে বাজারের বিভিন্নস্থানে ফেলে রেখে যাচ্ছে এসব বোতল। স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই অবস্থার জন্য দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও ব্যবসায়ীরা

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার