Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

BN DESK
04 September 2026, 01:06 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা ভূমি অফিসের সামনে আতিয়ার নামের এক ব্যক্তির নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।

এসময় মানবিক দিক বিবেচনা করে প্রথম অবস্থায় তাকে কোন জরিমানা না করে এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় এবং সকলের সামনে নার্সারি থেকে কিছু চারা উপরে ফেলে ভেঙে নষ্ট করে দেয়া হয়।

জানা যায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের কথা মাথায় রেখে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব গাছের চারা উৎপাদন ও রোপণে নিরুৎসাহিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গত মে মাসের ১৫ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ ঘোষণা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার