Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে কাগজপত্র ছাড়াই তেল সরবরাহ

BN DESK
06 April 2026, 03:41 AM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন পেট্রোলপাম্পে কাগজপত্র ছাড়াই তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সুযোগ নিচ্ছে অসাধু চক্র, আর প্রকৃত মোটরসাইকেল চালকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।

সম্প্রতি তেল সংকট মোকাবিলায় দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়- হেলমেট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না। তবে বাস্তবে এ নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে। কাগজপত্র ছাড়াই নির্বিঘ্নে তেল নিচ্ছেন অনেকে, যা পরে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ষাটোর্ধ্ব মোটরসাইকেল চালক রিয়াজুর রহমানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, তারা ৩-৪ ঘণ্টা নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে রোদে পুড়েও অনেক সময় তেল পাচ্ছেন না। অথচ কিছু উঠতি বয়সের ছেলেসহ অসাধু ব্যক্তিরা একাধিকবার তেল সংগ্রহ করে মজুদ করছেন এবং চড়া দামে বিক্রি করছেন। এতে প্রকৃত চালকেরা বঞ্চিত হচ্ছেন এবং কৃত্রিম সংকট আরও বাড়ছে।

একাধিক সচেতন নাগরিক জানান, প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন না হলে এ ধরণের অনিয়ম বন্ধ হবে না। পাম্পগুলোতে তদারকি জোরদার এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন বলেন, হেলমেট ও কাগজপত্র ছাড়া যাতে কেউ তেল না পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অসৎ উপায়ে কেউ তেল বিক্রি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে কাগজপত্র ছাড়াই তেল সরবরাহ

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার