Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে কীটনাশকের দোকানে ডাকাতি

BN DESK
03 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে একটি কীটনাশকের দোকানে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার আবিরেরপাড়া এলাকার ভিক্ষুর মোড়ে অবস্থিত শাহিন ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে এ দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

দোকানের মালিক আবিরেরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শাহিনের সাথে কথা হলে তিনি বলেন, রাত আনুমানিক ১০টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে যান।

পরে দোকানে প্রবেশ করে দেখতে পান দোকান প্রায় খালি। তিনি জানান, দোকানে বিভিন্ন কোম্পানির প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার কীটনাশক ও কৃষি পণ্য ছিল। যার প্রায় সবই ডাকাতরা নিয়ে যায়। রাস্তার পাশে বিদ্যুৎ খুঁটিতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে ট্রাকে করে ৬ থেকে ৭ জনের একটি দল দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বস্তায় ভরে দোকানের কীটনাশক ও কৃষি সামগ্রী ট্রাকে করে নিয়ে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে কীটনাশকের দোকানে ডাকাতি

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার