Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ২০

BN DESK
04 September 2026, 01:17 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ২০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : অটোভ্যানকে সাইড দিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অটোভ্যান চালকসহ বাসে থাকা কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীন ইসলাম পরিবহন (যার নং ঢাকা মেট্রো-ব-১৫-৪৭০৩) নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও কমপক্ষে ১১জন পার্শ্ববর্তী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মো. হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে।

এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ২০

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার