Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:37 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় পতিত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত দুইজন হলেন- উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। তিনি পতিত আওয়ামী লীগের ঘোড়াঘাট ইউনিয়ন সভাপতি এবং দিলজার রহমান (৪৮) একই উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের করঞ্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ওই ইউনিয়নের একই সংগঠনের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার

B
BN DESK | 24 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার