Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে পেট্রোল ও অকটেন সংকট, হঠাৎ সরবরাহে পাম্পে দীর্ঘ লাইন

BN DESK
03 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জুড়ে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন তেলের পাম্পে বেশ কয়েকদিন পর হঠাৎ পেট্রোল ও অকটেনের সরবরাহ হওয়ায় ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেলসহ হালকা যানবাহনের চালকদের।

শনিবার (২৮ মার্চ) সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের জন্য আলাদা লাইনে শত শত মোটরসাইকেল অপেক্ষা করছে। অনেকেই ৪ থেকে ৫ ঘণ্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা।

মোটরসাইকেল চালক অভিযোগ করে জানান, “প্রায় ২ ঘণ্টা থেকে লাইনে আছি পেট্রোলের জন্য, কিন্তু এখনও পাইনি। আরেকজন বলেন, “অনেককেই দেখছি একবার মোটরসাইকেল এনে তেল নিয়ে আবার বোতল নিয়ে এসে তেল নিচ্ছেন।

অথচ আমরা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন।" পাম্প মালিকরা বলছেন, পেট্রোল ও অকটেনের সরবরাহ গত কয়েকদিন ধরে অনিয়মিত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় নির্দিষ্ট পরিমাণে তেল দিতে হচ্ছে, যার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন পাম্পগুলোতে নজরদারি বাড়িয়েছে। কোথাও যেন পেট্রোল বা অকটেন মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে কড়া মনিটরিং চলছে। বিষয়টি নিয়ে  উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন জানান, “আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশা করছি।”

এদিকে পেট্রোল ও অকটেন সংকটের কারণে মোটরসাইকেল নির্ভর যাতায়াতে বড় ধরনের প্রভাব পড়েছে। চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত পেট্রোল ও অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে পেট্রোল ও অকটেন সংকট, হঠাৎ সরবরাহে পাম্পে দীর্ঘ লাইন

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার