Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে চার চাঁদাবাজ আটক

BN DESK
04 September 2026, 01:02 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে চার চাঁদাবাজ আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চার চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরুহাট সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) তারা তিনজন উপজেলার নূরপুর এলাকার এবং আজাহার আলী (৫৪) ভাতছালা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। তিনি জানান, আটক চারজন দুইটি শ্রমিক সংগঠনের সদস্য। তারা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা উত্তোলন করছিলো। তারা অনেক দিন থেকে এই ধরনের কর্মকান্ড চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার গরুর হাটে চাঁদাবাজি করার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের ঘোড়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে চার চাঁদাবাজ আটক

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার