Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

BN DESK
03 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মিশনমোড়ে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় চেকপোস্টে উপস্থিত ছিলেন ওসমানপুর সেনাক্যাম্প-২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের মেজর মো. আব্দুল আহাদ ও ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন এবং দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ।

তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার