Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে হারানো হাঁস খুঁজতে গিয়ে করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু

BN DESK
16 May 2026, 03:33 AM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন শালিকাদহ এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সাখাওয়াত হোসেনের চারটি হাঁস বাড়িতে না ফেরায় আজ শুক্রবার (১৫ মে) সকালে স্ত্রীকে সাথে নিয়ে তিনি সেগুলো খুঁজতে বের হন। প্রথমে নদীর এপাড়ে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সাঁতরে করতোয়া নদীর ওপারে যান সাখাওয়াত হোসেন। সেখানে খোঁজ করেও হাঁস না পেয়ে ফের নদী পার হওয়ার সময় মাঝপথে পানিতে তলিয়ে যান তিনি।

এ সময় এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে হারানো হাঁস খুঁজতে গিয়ে করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার