Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

BN DESK
10 October 2025, 03:37 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র্র গরমের মধ্যে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজ জমি থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

মৃতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় রোদ ও তীব্র গরমের মধ্যে নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য যান আমার বড় ভাই। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন মিলে তাকে খুঁজতে থাকি। খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ধান ক্ষেতের জমির মধ্যে পড়ে থাকতে দেখি। সেসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচন্ড গরমে দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা এর যেকোন সময়ের মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার