Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

BN DESK
10 October 2025, 08:35 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের (৩৭) বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত বুধবার দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আব্দুর রহিম আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের আজিজুল হকের ছেলে।

দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, দুদক কোন সহযোগিতা চাইলে প্রশাসনিকভাবে সকল প্রকার সহযোগিতা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার