Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে এনসিপি’র সমন্বয়ক কমিটির যুবলীগ নেতার পদ স্থগিত

BN DESK
10 October 2025, 03:48 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে এনসিপি’র সমন্বয়ক কমিটির যুবলীগ নেতার পদ স্থগিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় চিরিরবন্দরের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বির্তকের সৃষ্টি হয়েছে।

গত ১৫ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যের একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই কমিটির সদস্য পদের ৯নং ক্রমিকে রয়েছে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর নাম।

কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক চৌধুরী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ৪নং ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুক চৌধুরীকে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, আমাদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ওমর ফারুক চৌধুরীকে নিয়ে বির্তক সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়।

চিরিরবন্দর উপজেলা এনসিপি অভিযুক্ত ওমর ফারুক চৌধুরীর বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত  কমিটি তদন্ত করে ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আনীত ও উত্থাপিত অভিযোগের সত্যতা পায় এবং তথ্য গোপন করে পদ গ্রহণ করায় তার পদ স্থগিত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

দিনাজপুরের চিরিরবন্দরে এনসিপি’র সমন্বয়ক কমিটির যুবলীগ নেতার পদ স্থগিত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার