Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন

BN DESK
03 September 2026, 05:25 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈতৃক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের নৃশংস হামলায় বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম দুলুর (৬০) দুই স্ত্রীর পরিবারের সন্তানদের মধ্যে জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে শহিদুল ইসলাম দুলু তার প্রথম স্ত্রীর বড় ছেলে জয়নাল আবেদীনকে (৩৫) সাথে নিয়ে ভুট্টা তুলতে যাচ্ছিলেন। এসময় দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব হোসেন (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুট্টা ক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অবশেষে ঘটনাস্থলেই দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত ছেলে জয়নাল আবেদীনকে তার শ্যালক মাহমুদুল হোসেন উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার