Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

BN DESK
09 October 2025, 06:06 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজার ও চম্পাতলী বাজারে এ অভিযান পরিচালনা করে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

এ সময় তিনি উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজারে মুমু মেডিসিন স্টোর ও মেসার্স নওশাদ এন্ড ব্রাদার্স এবং চম্পাতলী বাজারে দুইটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন। এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখেন। এসময় দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমকে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার