Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

BN DESK
04 September 2026, 02:56 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা দুইটি আজ শুক্রবার (২০ জুন) চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের সামনে ঘটেছে। মৃতরা হলেন, উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শাহপাড়ার আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও একই উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের সাঁইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল পৌনে ১০ টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনের নিচে আঞ্জুমান আরা (৬০) নামে এক মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধা ট্রেন লাইন অতিক্রম করার সময় কাটা পড়ে। এতে তার ডান হাত দ্বি-খন্ডিত হয়ে যায় ও মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে একইদিনে একই রেলস্টেশনে বেলা ১১ টা ৫৫ মিনিটে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে কাটা পড়ে জিয়াবুর রহমান (৪৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার মো: ফকরুল ইসলাম শাহিন ইসলাম ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয় দুইটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস.আই রায়হান আলী জানান, পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার