Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

BN DESK
05 September 2026, 01:23 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরের রানীরবন্দরে ড্যাম্পট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ড্যাম্পট্রাকে আগুন লাগিয়ে দেয়। পরে আহতদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার (২৪ মে) বেলা ১১টায় উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়নের তেগআলী শাহর মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রানীরবন্দর সুইহারীবাজার বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে দশমাইলে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্যাম্পট্রাক ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ড্যাম্পট্রাকে আগুন দেয়। ফলে মহাসড়কের দুইধারে শত শত যান আটকা পড়ে। দীর্ঘ ৫ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা দূর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, রাস্তা অবরোধ কালচার থেকে সকলকে বের হয়ে আসতে হবে। জনগণ ও যাত্রীদের কোনমতেই হয়রানী করা যাবেনা। আইনগতভাবে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ দিতে হবে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার