Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
09 October 2025, 09:38 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরির বন্দরে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর আজমাইন হোসেন(৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার ভাটির সাঁকোরপাড় নামকস্থানে ইছামতি নদীতে ঘটনাটি ঘটে। আজমাইন হোসেন উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের ডাঙ্গাপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, আজমাইন হোসেন বেলা ১টায় কয়েকজন শিশুর সাথে ভাটির সাঁকোর পাড় নামকস্থানে ইছামতি নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে যায় সে। এ সময় অন্যান্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় মসজিদের মাইকে শিশু আজমাইন নিখোঁজের ঘোষণাটি প্রচার করে।

এ ব্যাপারে চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে অবহিত করা হয়। শিশুটির সন্ধান না পাওয়ায় তারা রংপুর ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম ও রংপুর ডুবুরি দলসহ স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪শ’ ফুট দূরে বিকেল পৌঁণে ৫টায় শিশু আজমাইনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার