Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, ৪ জনের জেল-জরিমানা

BN DESK
06 September 2026, 10:38 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, ৪ জনের জেল-জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে জরিমানাসহ বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

থানা সুত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আরিফুল হকের নেতৃত্বে কয়েকজন মাদকসেবী বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মাদকসেবন করছিল। এসময় স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে উপজেলা ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা।

আটককৃতরা হলো- আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই সরকার পাড়ার আবু তাহেরের ছেলে নৈশপ্রহরী আরিফুল হক (২৭), একই এলাকার নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম(২০), হারেজ আলীর ছেলে শাহিন আহমেদ(২০) ও লুৎফর রহমানের ছেলে রায়হান ইসলাম(২৩)। থানার অফিসার ইনচার্জ(তদন্ত) এসএম আহসান হাবিব বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, ৪ জনের জেল-জরিমানা

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার