Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

BN DESK
03 September 2026, 01:27 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম (২৪) উপজেলার নশরতপুর ইউনয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীরবন্দর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির জনৈক মহিলা কর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারি বুধবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ভুট্টা ক্ষেতে সাতজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং বিশ্বনাথ রায় নামে একজন ধর্ষণের ঘটনা ভিডিও করে টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ৩০ জানুয়ারি শুক্রবার রাতে সাতজনকে আসামি করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ উপজেলার নশরতপুর ইউনয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে। 

থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা এবং ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা ও সহায়তা করার অপরাধের মামলায় গত ৩১ জানুয়ারি শনিবার রাতে আতিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার