Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত

BN DESK
04 September 2026, 12:13 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে শিয়ালের কামড়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনাটি গত শুক্রবার আনুমানিক রাত পৌনে ১০ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুহাটে ঘটেছে। আহত আব্দুর রাজ্জাক (৪০) উপজেলার নশরতপুর ইউনিয়নের উত্তর নশরতপুর গ্রামের মো: ইছার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার আনুমানিক রাত পৌনে ১০ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুহাটে টিনসেডের নিচে বসে আব্দুর রাজ্জাক মুঠোফোন দেখছিল। এসময় আকস্মিকভাবে একটি শিয়াল এসে তার বুকে কামড় দেয়।

এসময় তার চিৎকারে হাটে অবস্থানরত লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে শিয়ালের খপ্পড় থেকে রক্ষা করেন। লোকজন শিয়ালটিকে আটকের চেষ্টা করলে শিয়ালটি অন্যান্য লোকজনকেও কামড় দেয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত বিক্ষুব্ধ লোকজন শিয়ালটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। আহত আব্দুর রাজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অনেকেই ধারণা করছেন, খাদ্যের অভাবের কারণে শিয়ালটি লোকালয়ে চলে এসেছে। আবার কেউ কেউ ধারণা করছেন, শিয়ালটি পাগল হয়ে থাকতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার