Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

BN DESK
03 September 2026, 03:19 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১২ টার পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ জনৈক খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এসময় মাদক সেবনরত অবস্থায় ফতেজংপুর হিন্দু পাড়ার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কঢ়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেনকে (২৯) আটক করে।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসেবীদের স্বীকারোক্তি মোতাবেক ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃত আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মূল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার