Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে ঈদের পর নতুন জামা কিনে দেয়ার কথা বলায় অভিমানে শিশুর আত্মহত্যা

BN DESK
04 September 2026, 01:10 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে ঈদের পর নতুন জামা কিনে দেয়ার কথা বলায় অভিমানে শিশুর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ঈদের পর নতুন জামা কিনে দেয়ার কথা বলায় অভিমানে সুমাইয়া আক্তার নিলা (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিনগত রাত ৮ টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামে। সুমাইয়া ওই গ্রামের করিম উদ্দিনের মেয়ে। পুলিশ জানায়, সুমাইয়া তার বড় ভাইয়ের নিকট ঈদের নতুন জামা কিনে চেয়েছিল।

তার বড় ভাই ঈদের পরে নতুন জামা কিনে দেয়ার কথা বললে সে টিনের চালি ঘরের বাঁশের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে ঈদের পর নতুন জামা কিনে দেয়ার কথা বলায় অভিমানে শিশুর আত্মহত্যা

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার