Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি

BN DESK
08 October 2025, 02:23 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে ২ জনের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিনগত রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ গ্রামে। জানা যায়, ওই গ্রামের রমজান আলীর বাড়ি থেকে ৩ টি এবং পারভেজুল ইসলামের বাড়ি থেকে ২ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানায়, তাদের গ্রামের পাশে দাউদপুর ইউনিয়নের শিবপুর মৌজায় করতোয়া নদীর চরে অপ্রতিরোধ্য একটি জুয়ার আসর নিয়মিত বসে থাকে।

আসরটি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ু–রা মাইক্রোবাস ও মটরসাইকেলে করে জুয়া খেলার জন্য আসে। খেলোয়াড়রা কাঁচদহ বাজার এলাকায় নিরাপদে তাদের ওই সব যানবাহন রেখে আসরে যায়। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানলেও সেটি কেউ বন্ধ করার কোন ব্যবস্থা হয় না।

পীরগঞ্জ উপজেলা এলাকার পুলিশকে আক্রমণ করা একজন নামকরা জুয়াড়ুর নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার কয়েকজনের সহযোগিতায় জুয়ার আসরটি চলে আসছে বলে তারা জানান। এলাকাবাসীর ভাষায় ওই জুয়ার কারণে এলাকায় প্রায়ই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই মাহমুদুর রহমান জানান, গরু চুরির বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তের কাজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার