Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে চাঁদাবাজ গ্রেফতার

BN DESK
03 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে চাঁদা গ্রহণের মামলায় জুয়েল মিয়া(২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। সে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ গ্রামের আতোয়ার রহমানের ছেলে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মাহমুদুর রহমান জানান, দিনাজপুর কোতয়ালী থানার রাজবাটি এলাকার মৃত ভালে মোহাম্মদের ছেলে রবিউল ইসলামকে গত ৫ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় গ্রেফতারকৃত জুয়েল মিয়াসহ কয়েকজন মারপিট করে চাঁদা দাবি করে ও বিকাশের মাধ্যমে ৬১ হাজার টাকা নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম গত ৭ জানুয়ারি দিনাজপুর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি থানায় এজাহার হিসেবে নেয়ার আদেশ দেন। ওই মামলায় গ্রেফতারকৃত জুয়েল মিয়াকে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে চাঁদাবাজ গ্রেফতার

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার