নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার পিস আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ রাশেদ ওরফে রাসেল (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার বিকেলে তাকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না মোড় হতে অনুমান ৫শ’ গজ দক্ষিণে পাকা রাস্তাার ওপর থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মালগ্রাম ডাংগাপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার এসআই এমদাদুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রোববার (২৪ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।