Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে নকলে সহযোগিতা মামলার আসামি গ্রেফতার

BN DESK
10 October 2025, 12:25 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে নকলে সহযোগিতা মামলার আসামি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ পাবলিক পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি খাইরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। সে উপজেলা সদরের তর্পনঘাট মৌজার মৃত আব্দুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে থানা মসজিদের কাছে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই হেমলেট বর্মন জানান, গত ২৭ এপ্রিল নবাবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল ইংরেজী ১মপত্র পরীক্ষায় কেন্দ্রে অবস্থানরত কর্মচারী মোখলেছুর রহমানের মাধ্যমে গ্রেফতারকৃত খাইরুল ইসলাম মোবাইলে এসএমস করে নকল সরবরাহ করার সময় কর্মচারী মোখলেছুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার আটক করে।

এ ব্যাপারে ওই দিনই কেন্দ্র সচিব মাহবুবুর রহমান বাদি হয়ে ৪ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে নকলে সহযোগিতা মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার