Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

BN DESK
04 September 2026, 12:37 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে আদিবাসী এক কিশোরী(১৫) গণধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার দিনগত রাত ৮টার দিকে উপজেলা দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর মৌজার ডোমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় ২ জনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, ওই কিশোরী হেয়াতপুর মৌজার ডোমপাড়া গ্রামের ফিলিপ টুডুর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের সাথে গিয়েছিল।

সেখানে গরমে বাড়ির বাইরের উঠানে গেলে গ্রেফতারকৃত মালারপাড়া (খ্রিস্টানপাড়া) গ্রামের তারথিউস বেসরার ছেলে রনজিত বেসরা (২২) ও হেয়াতপুর ডোমপাড়া গ্রামের মৃত বুগই টুডুর ছেলে সুমন টুডু (২২) তাদের অপর সহযোগীদের নিয়ে তার মুখ চেপে পার্শ্ববর্তী আম বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (১৩ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে ও অপর আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার