Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

BN DESK
04 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলম (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিনগত রাত ২টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ থানাধীন বাজিতপুর তুলিশীগঙ্গা নদীর ব্রিজের পূর্ব প্রান্তে।

নিহত ট্রাক চালক আলিম পার্বতীপুর উপজেলার চন্ডিপুর (প্রধানপাড়া) গ্রামের হায়দার আলীর ছেলে। নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্রিজের পূর্ব প্রান্তে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত যানবাহনকে দিনাজপুরগামী ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০৪৩৯) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক আলম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার