Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার ৩

BN DESK
03 September 2026, 08:29 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার ৩

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও বিষ্ফোরক মামলায় কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রামপুর বাজারের মৃত ছাত্তার আলীর ছেলে তহিদুল ইসলাম (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রঘুনাথপুর (খিয়ারপাড়া) গ্রামের জলিল মাছুয়ার ছেলে তবিবুর রহমান (৩৭) এবং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জগন্নাথপুর (জিয়াকাঠাল) গ্রামের মৃত নাজমুল হকের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ শনিবার (৯ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার ৩

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার