Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফে’র চাল

BN DESK
04 September 2026, 01:11 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফে’র চাল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ৪৯ হাজার ৫৮১ জন অসহায় দরিদ্র ভিজিএফে’র চাল পাচ্ছে। ইতিমধ্যে বিতরণ কাজ শুরু হয়েছে। এর জন্য উপজেলায়  ৪৯৫.৮১০ মে: টন আতপ চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রতি উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ট্যাগ অফিসারগণ বিতরণ কাজ মনিটরিং করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, বরাদ্দ প্রাপ্ত চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

এই উপজেলার জয়পুর ইউনিয়নে ৪ হাজার ৯২৭ জন, বিনোদনগর ইউনিয়নে ৭ হাজার ১৮৭ জন, গোলাপগঞ্জ ইউনিয়নে ৬ হাজার ৪৪৩ জন, শালখুরিয়া ইউনিয়নে ২ হাজার ৪৯১ জন, পুটিমারা ইউনিয়নের ৩ হাজার ৭২৫ জন,  ভাদুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৯৪৩ জন, দাউদপুর ইউনিয়নে ৬ হাজার ৪৪২ জন, মাহমুদপুর ইউনিয়নে ৫ হাজার ৯৪৩ জন এবং কুশদহ ইউনিয়নে ৬ হাজার ৪৮০ জন উপকারভোগীর মাঝে ওই চাল বিতরণ করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফে’র চাল

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার