Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 12:34 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বুল্লি বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টায় পার্বতীপুরের হ্যাচারির মোড়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সকালে হ্যাচারির মোড়ে রাস্তার পশ্চিমে ডোবার কচুরিপানার মধ্যে উপুড় হয়ে থাকা একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। এরইমধ্যে বুল্লি বেগমের পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করে। তিনি শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানায় তার পারিবার।

এ ব্যাপারে জিআরপি থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার