Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 12:23 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলা পরিষদ সংলগ্ন হুগলীপাড়া (পুকুরপাড়া) মহল্লার আতাউর রহমানের কন্যা আছিয়া মোবাশ্বিরা (৬) এবং মোশারফ হোসেনের কন্যা মুশফিকা আক্তার মিম (১০)। তারা উভয়ে স্থানীয় মাদ্রাসায় পড়তো এবং ফুপু-ভাতিজি সম্পর্ক।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস সংলগ্ন পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই শিশুকন্যা পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর তলদেশ থেকে উভয়কে উদ্ধার করা হয়।

তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা নির্বাহী অফিসার এবং পার্বতীপুর মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার