Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু 

BN DESK
04 September 2026, 01:26 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি শ্বশুরবাড়িতে মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সুজার ছেলে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পার্শ্ববতী মমিনপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে তার শ্বশুরবাড়িতে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে মালেকুল তার শ্বশুরবাড়িতে আসে তার শ্যালকের ধান কাটতে। ধান কেটে দুপুরে ভাত খাবার জন্য শ্যালকের বাড়িতে এসে ভাত খায় এবং খাওয়ার পর টিনের বেড়াতে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু 

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার