Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

BN DESK
04 September 2026, 01:10 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সেনা কল্যাণ সংস্থার ট্রাকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক হয়েছে। জানা যায়, বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্রাপ) টেন্ডারে ক্রয় করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সব মালামাল দুইটি ট্রাকে লোড নিয়ে ঢাকা যাবার পথে কয়লাখনির অদূরে রসুলপুর মহেশপুরের কাছে রাস্তায় কিছু লোক ট্র্রাক চালকদের জিম্মি করে অন্য রাস্তায় নিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

এমন অভিযোগ পেয়ে বড়পুকুরিয়া কয়লা খনির দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজিতে জড়িতদের মধ্যে তারিকুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের পুত্র এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক। সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম এ ব্যাপারে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে ১৬ জনের নামে এবং আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার