Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

BN DESK
05 September 2026, 01:22 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের ওপর চালের হাটবাজারের কারণে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। পৌরশহরের উর্বশী সিনে কমপ্লেক্সের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর প্রতিদিন এই চালের বাজার বসে।

এলাকাবাসীর অভিযোগ, এই ব্যস্ততম সড়কের ওপর দিয়ে প্রতিদিন সারাক্ষণ যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। ফলে পথচারিসহ সাধারণ যাত্রী ও যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে ওঠেছে। ঝুঁকিতে থাকতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদেরকেও। এরপরও সড়কের ওপর এই অবৈধ চালের হাটবাজার বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন।

ওই এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কের ওপর চালের হাটবাজার বসছে। এতে যানবাহন, পথচারীসহ ক্রেতা ও বিক্রেতা সবাইকে ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এই পথ দিয়ে ছোট যমুনা নদীর পশ্চিম প্রান্তের ফুলবাড়ী সরকারি কলেজ, শহিদ স্মৃতি আদর্শ কলেজ, দারুস সুন্নাহ সিদ্দিকীয় মাদ্রাসাসহ অন্তত সরকারি ও বেসরকারি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয় বাস শ্রমিক আব্দুল খালেক বলেন, ব্যস্ততম এলাকার সড়কের ওপর চালের হাটবাজার বসানোর জন্য প্রায়ই সময় এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তাছাড়া হাটবাজারের কারণে সড়কের প্রশস্ত সরু হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক থেকে চালের হাটবাজার সরিয়ে নেওয়া একান্ত প্রয়োজন।

আঞ্চলিক মহাসড়কের ওপর চালের দোকান দেয়া জয়ন্ত কুমার বলেন, দীর্ঘদিন থেকে এই সড়কের ওপরই সকালের চালের বিক্রি হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সবাই এখানেই চালের ক্ষুদ্র প্রস্তুতকারক ও বিক্রেতারা এখানেই তাদের হাসকিং মিলের তৈরি চাল বিক্রি করতে আসেন। এখান থেকেই স্থানীয়রা বাসাবাড়িতে খাবার জন্য চাল কিনে থাকেন।

ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, ওখানে চালের হাটবাজার দীর্ঘদিন ধরে বসছে। তবে আগে সড়কের পাশে বসত। এখন সড়কের ওপর চলে এসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে পৌর প্রশাসকের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফুলবাড়ী সড়ক উপ-বিভাগ মো. আমানউল্লাহ আমান বলেন, আঞ্চলিক মহাসড়কের ওপর দোকানপাট তৈরি করে ব্যবসা করার সুযোগ নেই। পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সমন্বয় করে যৌথভাবে হাটবাজার উচ্ছেদ অভিযান চালানো হবে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম বলেন, সড়কপথকে ঝুঁকিমুক্ত করতে সড়কের ওপর থেকে নিত্যদিনের চালের হাটবাজারকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার