Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

BN DESK
04 September 2026, 02:39 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ বুধবার (২৮ মে) বেলা ১১টায় পৌর শহরের ঢাকামোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মন্ডল, মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলাম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার