Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

BN DESK
03 September 2026, 11:26 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এক কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতিত কিশোর উপজেলার বিজোড়া ইউনিয়নের রসুল শাহাপুর গ্রামের মো. রায়হানের ছেলে মাহিম হোসেন (১৫)। গত শুক্রবার ট্রাক্টর (হ্যারো) দিয়ে হালচাষ করা লোহার ফাল চুরির মিথ্যা অপবাদে কিশোর মাহিম হোসেনকে স্থানীয় গোরস্থান মোড় নামক স্থানে সড়কের পাশে আমগাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে অমানুষিক ও পৈশাচিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্যাতনের শিকার কিশোর মাহিম নির্যাতনকারীদের হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। নির্যাতনের সময় সড়কের মোড়ে যানবাহন থামিয়ে চালক, যাত্রী, পথচারী ভিড় করে দাঁড়িয়ে থেকে দর্শকের মতো নির্যাতন দেখেন। এসময় ওই কিশোরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

‎এলাকাবাসী জানান, নির্যাতিত কিশোর মাহিম এ ধরনের কাজ কখনও করেনি। নির্যাতনকারীরা মিথ্যা চুরির অপবাদ দিয়ে যেভাবে হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে এটা জঘন্যতম অপরাধ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎নির্যাতনের শিকার কিশোর মাহিম জানায়, ট্রাক্টরের ফাল আমি চুরি করিনি। এব্যাপারে আমি কিছুই জানি না। তারা আমাকে জোরপূর্বক আটক করে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমগাছে আমার হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে।

‎এব্যাপারে মাহিম এর বাবা রায়হান বাদি হয়ে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে হেলাল (৩০), এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মৃত সৈয়দ আলীর ছেলে মুকুল (২৭), সোবহান আলীর ছেলে মোস্তফিজুর রহমান এবং আফছারের ছেলে মাহাবুর রহমান (২০) এর বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার