Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৮ম শ্রেণির ছাত্রীর

BN DESK
04 September 2026, 02:35 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৮ম শ্রেণির ছাত্রীর

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক ৮ম শ্রেণির ছাত্রীর। এ ঘটনায় সাথে থাকা অপর ১০ম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দু’জনে উপজেলার বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

নিহত ছাত্রীর পরিচয়ে জানা গেছে, সে একই ইউনিয়নের লক্ষীজল গ্রামের মিজানুর রহমানের মেয়ে শাম্মী আক্তার এবং আহত ছাত্রী একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে রিতু আক্তার।

আজ বুধবার সকালে তারা দু’জনই চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে নিজ বিদ্যালয়ে যাচ্ছিল। তারা বিদ্যালয় সংলগ্ন কাঞ্চন বাজারে পৌঁছালে একটি ইটবোঝাই ট্রাক্টরের সাথে দুর্ঘটনার শিকার হয়। এসময় এলাকাবাসী দু’জন ছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, আহত ছাত্রী রিতু আক্তার চিকিৎসাধীন রয়েছে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৮ম শ্রেণির ছাত্রীর

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার