Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উদ্ধার হওয়া মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংস করা হলো

BN DESK
13 May 2026, 05:21 AM পড়তে ১ মিনিট

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টারশেল জাতীয় বস্তুটি উদ্ধারের ১১দিন পর ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে রংপুর সেনানিবাস সদর দপ্তর ৬৬-পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাকিব উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সাকইর গ্রামের পূণর্ভবা নদীর পাড়ে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে পরিত্যাক্ত মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংস করেন। এসময় বিকট শব্দে মাটি কেঁপে উঠে।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বে নিয়োজিত বিরল থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংসের সময় বিরল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম্য পুলিশগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ মে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামে মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুর খননের সময় পুরাতন ও মরিচা ধরা পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়। পরে বিশেষ তত্ত্বাবধানে পুলিশ হেফাজতে রাখে এবং জননিরাপত্তা নিশ্চিতে ও যেকোন ঝুঁকি এড়ানোর লক্ষ্যে মর্টারশেল জাতীয় বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করা হয়। বস্তুটির দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি ও বেড় ৬.৫ ইঞ্চি বলে আনুমানিক ধারণা করা হচ্ছে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উদ্ধার হওয়া মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংস করা হলো

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার